1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিশ্ব বসতি দিবস পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য হলো নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য আবাসস্থল গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা। বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনা, নিরাপত্তা ও পরিবেশের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম এবং চেম্বার অব কমার্সের পরিচালক নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..