1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত
৮৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীসহ অন্যরা
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা জানাজায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকারমন্ত্রীসহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..