1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

জোড়া গোলে ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে, সামনে কেবল মেসি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
২৯

ক্রীড়া ডেস্ক:

বজ্রপাতের শঙ্কা শেষে লম্বা বিরতির পর শুরু হয়েছে ম্যাচ। আর বিলম্বিত দ্বিতীয়ধার্ধে মাঠে নেমেই বাজিমাত করেছেন কিলিয়ান এমবাপ্পে। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই ফরাসি তারকা। ফলে চলতি বিশ্বকাপে চতুর্থ গোল করে তিনি এখন যৌথ ভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দ্বিতীয় ফুটবলার (মিরোস্লাভ ক্লোসা ১৬, এমবাপ্পে ১৬)

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচটি রাঙালেন এই দারুণ কীর্তিতে।

এর একই ম্যাচে সোমবার ইরাকের বিপক্ষে মাঠে নেমে গোল করার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে নিজের ১৫তম গোল পূর্ণ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নিজের নাম লেখালেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ফ্রান্স প্রথমার্ধের ১৪ মিনিটে এগিয়ে যায়। এ সময় এমবাপের নেওয়া একটি শট ইরাকের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান মাইকেল অলিসে। তার নিখুঁত ব্যাকপাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপে। এই গোলের সুবাদেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন এমবাপে। ইরাকের বিপক্ষে এই গোলটি তাকে গোল্ডেন বুটের দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিল। লিওনেল মেসি যখন বিশ্বকাপের রেকর্ড গোলদাতা হিসেবে সবার উপরে আছেন, তখন এমবাপে যেভাবে গোল করে চলেছেন, তাতে ফুটবলপ্রেমীদের নজর এখন সেই রেকর্ডের দিকেই। ফ্রান্সের হয়ে শততম ম্যাচ খেলা এমবাপ্পে যেভাবে ধারাবাহিকভাবে গোল পাচ্ছেন, তাতে আগামী ম্যাচগুলোতে তিনি গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন বলেই প্রত্যাশা ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..