1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

টাঙ্গাইল প্রতিনিধি: তানিয়া ইসলাম

‘পরিষ্কার, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়ার প্রত্যয়ে’ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে টাঙ্গাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জেলার বিভিন্ন হাসপাতাল ও জনবসতিপূর্ণ এলাকার পার্শ্ববর্তী পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—‘আমাদের টাঙ্গাইল, পরিচ্ছন্ন টাঙ্গাইল’।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, ‘আপনারা পাশে থাকলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতি করা সম্ভব। একইভাবে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করাও সম্ভব। এ কাজে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুস।
এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে হাসপাতাল ও জনবসতিপূর্ণ এলাকার আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..