দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধাকে পিটিয়ে হ/ত্যা: প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার চাপাতি গ্রামে পানির পাম্প চুরির সময় বাধা দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধা বিন্দুমতি রানীকে পিটিয়ে হত্যার ঘটনার মূল রহস্য উদঘাটন। এসআরবি-১৩ ও এসআরবি-১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহের নান্দাইল থেকে প্রধান আসামি মানিক (২০) গ্রেপ্তার। নি/হতের পরিবার জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে বাড়ির টিউবওয়েল পাড়ে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। একই রাতে ৩ ভাইয়ের ৩টি পাম্প চুরি হয়। এসআরবি জানায়, আসামিকে রুহিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।