1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও এর রানীসংকৈলে অভিযান চালিয়ে ১৮০০পিস ইয়াবা সহ( ১)জন আটক!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ই য়া বাসহ মো. নাজির হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রে প্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় নাজির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ই য়া বাগুলো উদ্ধার করা হয়।

নাজির হোসেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘটনার পর তাঁর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৩১ আগস্ট একই কায়দায় মাদক, মোটরসাইকেল, নগদ টাকা ও স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেসময় হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লক্ষ টাকা জব্দ করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..