1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী কাইলি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত
২৮

বিনোদন ডেস্ক

জনপ্রিয় হলিউড সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’ ও এর সিক্যুয়েল ‘গডজিলা এক্স কং: অভিনয় করে পরিচিতি পাওয়া বধির অভিনেত্রী কাইলি হটল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টির ইজামসভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফ্রেডরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, কাইলি গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বাইরে গিয়ে একটি কালভার্টে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর নয় এমন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর এক যাত্রী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

কাইলি হটল ছিলেন আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের (এএসএল) একজন দক্ষ ব্যবহারকারী। তার পরিবারের অনেক সদস্যও বধির। মেয়ের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার বাবা জোশুয়া হটল ও মা কেটসি হটল।

বাবা জোশুয়া জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার আগেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কাটানো ১৮ বছরের জন্য কৃতজ্ঞ। তবে আরও সময় পেলে ভালো লাগত।’

দুর্ঘটনার গাড়িচালকের প্রতিও সহমর্মিতা দেখিয়েছেন কাইলির বাবা। তিনি বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই ঘটনা যেন তোমার বাকি জীবন নষ্ট না করে।’

কাইলি হটল ‘গডজিলা ভার্সেস কং’ (২০২১) এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ (২০২৪)–এ জিয়া নামের এক অনাথ শিশুর চরিত্রে অভিনয় করেন। সিনেমায় তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কংয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করেন।

তার সহশিল্পী মিলি ববি ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, কাইলিকে তিনি গভীরভাবে মিস করবেন।

অভিনেতা আলেক্সান্ডার স্কার্সগার্ড জানান, কাইলির পেশাদারিত্ব ও অভিনয় দক্ষতা দেখে সবাই মুগ্ধ ছিলেন। চরিত্রের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে তিনি এএসএল শেখেন।

২০২৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইলি জানিয়েছিলেন, ‘গডজিলা’ সিনেমায় অভিনয়ের আগে তিনি দানবভিত্তিক সিনেমা দেখেননি। চরিত্রটি বুঝতে তার বাবা তাকে সহায়তা করেছিলেন।

টেলিভিশন সিরিজ ম্যগনাম পিআই–এর একটি পর্বেও অভিনয় করেছিলেন কাইলি। তার আসন্ন সিনেমা

কাইলির মৃত্যুতে শোক জানিয়েছেন অস্কারজয়ী বধির অভিনেত্রী মার্লি মাটলিন এবং ট্রয় কটসুর। তারা কাইলির প্রতিভা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

অস্টিনের টেক্সাস স্কুল ফর দ্য ডেফও কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার সহপাঠী ও বন্ধুদের জন্য কাউন্সেলিং সহায়তার ব্যবস্থা করার কথা জানিয়েছে।

সূত্র: রল নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..