1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
৬৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মোঃ মফিজুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ১। মোঃ সুমন (২৫), পিতা- মোঃ নজরুল, মাতা- শিউলী বেগম, সাং- কেন্দুয়া চক পাড়া ৩নং ওয়ার্ড, থানা- ধনবাড়ি, জেলা -টাঙ্গাইল, এ/পি সাং- ইসদাইর বাজার রেল গেইট (ভাসমান) , থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ ইং- ০৭ আগস্ট, ২০২৬, তারিখ ১৯:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ইসদাইর বাজার নতুন রোড শহিদের জুটের গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মেরিল পেট্রোলিয়াম জেলির কৌটার ভিতর রক্ষিত ১০ (দশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান ০১ (এক) গ্রাম সহ গ্রেফতার পূর্বক আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীর পিসিপিআর যাচাই করে একাধিক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..