1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত
৫২

জ্যেষ্ঠ প্রতিবেদক
ফাইল ছবি

নাগরিকত্ব ও পরিচয়পত্র যাচাই শেষে প্রায় ১০০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৯ মে) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত চেকপোস্টে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ হাকিমপুর সীমান্ত এলাকায় অবস্থান করছেন। তাদের অনেকের দাবি, বিভিন্ন সময়ে দালালচক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। দীর্ঘদিন সেখানে বসবাসের পর বর্তমান পরিস্থিতিতে অনেকেই স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে পৌঁছানোর পর প্রত্যেক ব্যক্তির পরিচয় নিবন্ধন করা হচ্ছে এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাদের কাছে বাংলাদেশি পরিচয়সংক্রান্ত নথি রয়েছে, সেগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তথ্য বিজিবির কাছেও পাঠানো হচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় স্থাপিত চারটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৫০ জন বাংলাদেশিকে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে শুক্রবার প্রায় ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে সীমান্ত এলাকা ও হোল্ডিং সেন্টারগুলোতে নিজেদের বাংলাদেশি পরিচয় দেওয়া আরও প্রায় ৫০০ মানুষ ফেরার অপেক্ষায় রয়েছেন। শুক্রবারও সীমান্তজুড়ে নথিপত্রবিহীন বহু মানুষের দীর্ঘ সারি দেখা গেছে, যারা পরিচয় যাচাই শেষে দেশে ফেরার আশায় অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..