1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিটি বন্দরে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বেনাপোল বন্দর থেকে বেশি বেশি রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে মাথায় রেখে প্রতিটি বন্দরে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের ভারসাম্য রাখতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী ও বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার ফাইজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মহসিন কবির, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..