1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মা ইলিশ রক্ষায় মাঝিরঘাটে সচেতনতামূলক সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

শরীয়তপুর জেলা প্রতিনিধি :স্বপন মৃধা
মা ইলিশ রক্ষা ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের মাঝিরঘাটে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি, পদ্মা সেতু দক্ষিণ থানা, শরীয়তপুরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর।

সভায় মা ইলিশ রক্ষায় বক্তব্য রাখেন মাঝিরঘাট নৌ পুলিশের সুপার কঙ্কন। সচেতনতামূলক বক্তব্য দেন পূর্ব নাওডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ফরাজী ও মুখলেসুর রহমান মাদবর।

এ সময় জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন মাদবর জেলেদের সতর্ক করে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..