1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

যুদ্ধবিমান বিধ্বস্ত আকাশে ওড়ার ৩ মিনিটের মধ্যেই

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

আকাশে ওড়ার তিন মিনিট না পেরোতেই বিধ্বস্ত হয়েছে গ্রিসের একটি যুদ্ধবিমান। শনিবার এয়ার শোতে অংশ নেওয়ার সময় এফ-৪ ফ্যান্টম বিমানটি এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হয়েছেন।

এক কর্মকর্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দুই পাইলটই নিহত হয়েছেন।’ তিনি জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে আশপাশের বাসিন্দা বা দর্শনার্থীদের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে এফ-৪ যুদ্ধবিমানটি মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে ডান দিকে বাঁক নিচ্ছিল। এরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনের গোলায় পরিণত হয়।

বিধ্বস্ত হওয়ার পর আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ করে।

greesh-2ইআরটিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। বিমানটি আকাশে উঠেছিল তিন মিনিটও হয়নি।’

বিমানঘাঁটির লাউডস্পিকার থেকে লোকজনকে ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়।

এফ-৪ যুদ্ধবিমানটি ‘এথেন্স ফ্লাইং উইক’ নামে বার্ষিক এয়ার শোতে অংশ নিচ্ছিল। সামরিক ও বেসামরিক উড়োজাহাজের বিভিন্ন দল নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান চলাচলকারী দল অংশ নেয়। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..