1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ১৪ বছরের স্কুলছাত্র কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি,

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ১৪ বছরের স্কুলছাত্র কারাগারে
মো. রিমন।
লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জন্মনিবন্ধন অনুযায়ী ওই শিক্ষার্থীর বয়স ১৪ বছর ২ মাস।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রব সুমন।

কারাগারে পাঠানো শিক্ষার্থীর নাম মো. রিমন। সে রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে। সে আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার এজাহারে রিমনের নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ উল্লেখ করে বয়স ১৯ বছর লেখা হয়েছে। তবে জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী তার নাম ও বয়সের সঙ্গে এজাহারের তথ্যের মিল পাওয়া যায়নি। আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স উল্লেখ করেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।

আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, রিমন একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও মানবিক দিক বিবেচনায় জামিন আবেদন করা হয়েছিল। তবে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হওয়ায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (৪ আগস্ট) মামলার পরবর্তী হাজিরার দিন নির্ধারিত থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বিকেলে চরমেহার এলাকা থেকে রিমনকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। এসময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করে। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করে। এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

 

ফরিদপুরে স্কুলছাত্র হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

মামলার তদন্তকারী কর্মকর্তা রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী মামলায় রিমনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বয়স কম না বেশি তা তদন্তের বিষয়। জন্মনিবন্ধনে যে বয়স উল্লেখ রয়েছে, সেটিই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..