1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

লাকসামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে অরাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছা জমিদারবাড়ি জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাকসাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেলের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন লাকসাম প্রেসক্লাবের উপদেষ্টা এম এস দোহা, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সাংস্কৃতিক জোট সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন…
[2:08 pm, 21/09/2026] এস এম দোহা: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শিক্ষা মন্ত্রীর আশাবাদ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে “শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এসময় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী সহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ একটি আধুনিক মডেল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন মন্তব্য ও করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..