মোঃ সাগর (বান্দরবান জেলা প্রতিনিধি)
বান্দরবানের লামায় হাতি সংরক্ষণ ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন অধিদপ্তর ঢাকা প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।
৪ অক্টোবর (রবিবার) লামা বনবিভাগের হলরুমে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দীন ও লামা থানার অফিসার ইনচার্জ মোঃ কাইছার হামিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম।
অনুষ্ঠানে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারকে ২১ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।