1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

লালমাইয়ে কুমিল্লা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত “যানজট, নদীদূষণ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ নানা সমস্যা তুলে ধরলেন বক্তারা”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাইদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হাজেরা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ বিএসসি এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমাই থিয়েটারের সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বক্তারা লালমাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। বিশেষ করে বাগমারা বাজারের যানজট নিরসন, ইপিজেডের বর্জ্যে ডাকাতিয়া নদী দূষণ রোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এসব সমস্যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ সময় স্থানীয়দের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক রোজী আকতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..