1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

লালমাইয়ে বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

(মোঃ জয়নাল আবেদীন জয়)
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে অবস্থিত বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ বেলা ১১ টায় অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নঈম উদ্দিন সিদ্দিকী।
বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা আক্তার,দাতা সদস্য মোঃ আবুল কাশেম, উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান মজুমদার রকেট, বিএনপি নেতা মোঃ আহসান উল্লাহ, মোঃ জাকির হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলাম, সহ-সুপার মাওলানা মোঃ আবদুল হান্নান , সিনিয়র শিক্ষক মোঃ সোলেমান, মোঃ আক্তার হোসেন,মোঃ আবদুল কুদ্দুস মজুমদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয় সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
প্রধান অতিথি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বক্তব্যে বলেন, ছাত্র – ছাত্রীদের সবার আগের মানুষ হতে হবে। তিনি ১০ জন ছাত্র – ছাত্রীর অভিভাবকদের তাদের ভবিষ্যৎ লক্ষ্য জানতে চান এবং তিনি বলেন লক্ষ্য নির্ণয় করে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি, বাংলা, ইংরেজি, জ্ঞান – বিজ্ঞানে দক্ষ হওয়ার আহবান জানান। তিনি মাদ্রাসার সার্বিক শিক্ষা পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
​উক্ত মতবিনিময় সভায় বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..