রায়পুরা উপজেলা প্রতিনিধি, নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধার অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।