কক্সবাজার প্রতিনিধি:
নিহত নুরুল হকের স্ত্রী, দুই মেয়ে ও পুত্রবধূ
কক্সবাজারে উখিয়ায় পারিবারিক কলহের জেরে নুরুল হক নামে এক ব্যক্তিকে হত্যায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) ভোরে ওই উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নিহতের স্ত্রী খতিজা বেগম, বড় মেয়ে ইয়াসমিন আক্তার, ছোট মেয়ে সুজিয়া আক্তার, পুত্রবধূ রহিমা আক্তার।
এর আগে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহ নিয়ে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে নুরুল হকের মৃত্যু হয়।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, আটককৃতদের দুপুরে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply