কিশোরগঞ্জ প্রতিনিধি:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বিশ্বের শান্তিকামী মানুষকে ইসরাইলী বাহিনীর বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, এডভোকেট শামসুন্নাহার কাজল, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী, সাংবাদিক মোস্তফা কামাল, প্রকৌশলী আনিসুর রহমান, অধ্যাপক আবুল কাশেম অপু, খায়রুজ্জামান রবিন, এহসান আহম্মেদ হেলাল, লুৎফুল কবীর প্রমুখ।
Leave a Reply