শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম ত্রাণ না পেয়ে মেম্বারের ছেলেকে হত্যা, প্রধান আসামি তিনদিনের রিমান্ডে

চট্টগ্রাম ত্রাণ না পেয়ে মেম্বারের ছেলেকে হত্যা, প্রধান আসামি তিনদিনের রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রধান আসামি খলিলুর রহমান তিনদিনের রিমান্ডে

চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রাণ না পেয়ে ইউপি মেম্বারের ছেলেকে হত্যা মামলার প্রধান আসামি খলিলুর রহমানের তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই তাপস চন্দ্র মিত্র বলেন, খলিলুর রহমানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, শুক্রবার দিনভর সাতকানিয়ার খাগরিয়া, কেরানীহাট, চন্দনাইশ ও পটিয়ার শান্তির হাটে অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়।

১ মে রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সৈয়দপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জসিম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ইছহাকের ছেলে।

সম্প্রতি ওই ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীর ব্যক্তিগত তহবিল থেকে কিছু ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্ব মেম্বার মো. ইছহাককে দেয়া হয়। দুস্থদের তালিকা তৈরি করে ৭০ পরিবারের মাঝে এসব বণ্টন করেন ইছহাক ও তার ছেলে জসিম। তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান ও মেম্বারকে গালিগালাজ করেন একই এলাকার শামসু মিয়া ওরফে জুনুর ছেলে খলিলুর রহমান।

ওই ঘটনায় ২৬ এপ্রিল সন্ধ্যায় খলিলকে ডেকে সতর্ক করেন ইছহাক মেম্বার। এতে ক্ষিপ্ত হয়ে ১ মে গভীর রাতে ইছহাকের ছেলে জসিমকে মারধর ও দা দিয়ে মাথায় আঘাত করেন খলিলসহ কয়েকজন। গুরুতর আহত জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে বিকেলে সেখানে তিনি মারা যান। ঘটনার পর খলিলুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত জসিমের বাবা মো. ইছহাক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com