শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উন্নত দেশের তুলনায় বাংলাদেশের বাজেটে ঘাটতি অনেক কম: তথ্যমন্ত্রী

উন্নত দেশের তুলনায় বাংলাদেশের বাজেটে ঘাটতি অনেক কম: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী ভারতের তুলনায় আমাদের বাজেটে ঘাটতি অনেক কম। বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ শতাংশ। কোন কোন বছরে এটা ৯৮ শতাংশ।
শুক্রবার মিন্টু রোডে তার সরকারি বাসভবনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবছর যখন বাজেট পাসের পরই বিএনপিসহ কিছু তথাকথিত সংগঠন এর বিরোধিতা করে সমালোচনায় লিপ্ত থাকে। তারা বাজেট ঘাটতির কথা বলছেন। তাই যদি হয় তবে বিগত ১২ বছরে বাংলাদেশে কীভাবে এগিয়ে গেল? বাংলাদেশের মাথাপিছু আয় কীভাবে দুই হাজার ৭০০ ডলারে উন্নতি হলো?

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাজেটের ঘাটতি হচ্ছে ১৫ দশমিক ২ শতাংশ, ইউকেতে বাজেটের তুলনায় ঘাটতি হচ্ছে ১৪ দশমিক ৩ শতাংশ,ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেটের ঘাটতি ছিল ৯ দশমিক ৩ শতাংশ, জাপানে ১২ দশমিক ৬২ শতাংশ। আর আমাদের যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে ঘাটতি ৬ দশমিক ২ শতাংশ। সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় আমাদের বাজেটে ঘাটতি অনেক কম।

ড. হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবরা না এইসব দেখেন না। বিএনপির বক্তব্য হচ্ছে- কাকাতুয়ার শেখানো বুলি মতো। কাকাতুয়া যেমন শেখানো বুলি বলে; সে রকমই তাদের বক্তব্য। প্রতিবছর বাজেটের পর বিএনপি একই বক্তব্য দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com