শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

 

মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধ
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ (শুক্রবার, ১ মে) সকাল ৮টায় নগরীর চাষাড়া থেকে র‍্যালির সূচনা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিক প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য আবুল কালাম শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স আফিফা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক দেশের শিল্পখাতকে আরও এগিয়ে নেবে।’

আলোচনায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিকেএমইএ পরিচালক সালাউদ্দিন আহমেদ শামীম। শ্রমিকদের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি এস এম আসলাম শ্রমিকদের দাবি আদায়ে ঐক্যের আহ্বান জানান।

আয়োজন সফল করতে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে। আয়োজক ছিলো বিভাগীয় শ্রম দপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com