শিরোনাম :
লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করোনা রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ধর্ম প্রতিমন্ত্রী

করোনা রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
শনিবার জামালপুরের সলামপুর উপজেলা অডিটোরিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হাত ধোয়ার প্রযুক্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানটির আয়োজন করে সমতা প্রকল্প, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (চিডিডি)।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক ব্যক্তির সচেতনতা ও সাবধানতাই পারে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস অতিমারি থেকে ব্যক্তি ও সমাজকে সুরক্ষা করতে। বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব রেখে চলা ফেরা করতে হবে। এছাড়া করোনা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধৌত করলে করোনাভাইরাসসহ নানাবিধ জীবাণুবাহী রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, হাত হলো আমাদের এমন বহুল ব্যবহৃত এক অঙ্গ যা পরিষ্কার রাখার মাধ্যমে আমরা অনেকাংশে সুস্থ থাকতে পারি। তাই আমাদের হাতকে সুরক্ষা রাখতে হবে।

প্রতিমন্ত্রী সমতা প্রকল্প, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্টকে (সিডিডি) শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য বিনামূল্যে হাত ধোয়ার প্রযুক্তি বিতরণ করায় ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, গৃহহীন, হতদরিদ্রদের কল্যাণে গৃহীত নানাবিধ ভাতা, গৃহ, নগদ অর্থ সুবিধা প্রদানের ব্যবস্থার কথা তুলে ধরেন ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় তিনি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আরো বেশি কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

ইসলামপুরের ইউএনও এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এ টি এম আবু তাহের প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com