জামালপুরপ্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, শিশুর পিতা শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে লিচু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply