পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে পাটগ্রাম উপজেলা ফারিয়ার আয়োজনে
ঔষধ কোম্পানির সকল প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলার চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসময় করোনা মহামারীতে সেবায় নিয়োজিত ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য সরবরাহকারীসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা ফারিয়ার আহবায়ক ও র্যাংগস ফার্মা প্রতিনিধি ওয়ায়েসুল মোস্তফা মিলার, সাধারণ সম্পাদক ও এভারেজ ফার্মার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ওরিয়ন ফার্মার প্রতিনিধি ও সিনিয়র সভাপতি সফিউল আলম, জিসকা ফার্মার প্রতিনিধি সিদ্দিকুর রহমান প্রমূখ।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন, করোনা মহামারীতে মৃত্যুর ঝুঁকি নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিরবিচ্ছিন্নভাবে ঔষধ সরবরাহ করেছেন যখন পরিবারের লোকজন রোগীর পাশে না দাড়িয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঠিক তখনি ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সেবা দিয়ে গেছে।
দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্ছ শিক্ষিত ও প্রশিক্ষিত। জীবন বাজি রেখে যখন আমরা ঔষধ পৌছাই ঠিক তখনি আমাদের দালাল ট্যাগ দেওয়া হয়েছে।
Leave a Reply