শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও 

কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও 

গাজীপুর জেলা  প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা তীরবর্তী দেওপাড়া এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এক দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। নির্মাণাধীন এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
মঙ্গলবার (১২ মে)  কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে ১৫ কোটি ৯৯ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ নির্মাণ কাজের বিভিন্ন শাখা সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর । পরিদর্শনকালে তিনি মসজিদের এসি, দরজা, জানালা, মিম্বার, মার্বেল টাইলস স্থাপন, ডিপ টিউবওয়েল এবং মহিলাদের জন্য নির্ধারিত নামাযের জায়গাসহ প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে কিছু ত্রুটি ও অসমাপ্ত কাজ চিহ্নিত করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার জমির উপর প্রতিষ্ঠিত তিন তলাবিশিষ্ট ভবনটিতে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে। এখানে থাকছে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন হেফজের ব্যবস্থা। ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত প্রশিক্ষণ এবং হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন ও প্রশিক্ষণ সুবিধাও রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে ইসলামি গবেষণার জন্য সমৃদ্ধ গ্রন্থাগার ও পুস্তক বিক্রয় কেন্দ্র। নারীদের জন্য পৃথক অজু ও নামাজের কক্ষ, মৃতদেহ গোসলের ব্যবস্থা, পর্যটকদের আবাসন সুবিধা, যানবাহন পার্কিং, অটিজম কর্নার এবং সম্মেলন কক্ষ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মডেল মসজিদটি চালু হলে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগির পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে এটি পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
পরিদর্শনে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-১ মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজারসহ স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com