শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে ঘাসকাটা ও বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রতিহত করেছে সীমান্তে থাকা স্থানীয় বাংলাদেশিরা।
মঙ্গলবার(১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের কাছে এ ধরনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে, বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে বাংলাদেশিদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে দুই দেশের মানুষ সীমান্তের জিরো পয়েন্টে মুখোমুখি অবস্থানে চলে আসে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা কাটাতারের ভেতরে ফিরে যায়।
গরুর মালিক সিরাজুল ইসলাম বলেন, আমার গরুগুলো সীমান্তে ঘাস খাচ্ছিল। বিএসএফ হঠাৎ এসে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে সীমান্ত এলাকার কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বাধা দেন।
উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে তবে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com