শিরোনাম :
কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোরবানির গরু কিনে ডিজিটাল পশুর হাট উদ্বোধন করলেন মন্ত্রী

কোরবানির গরু কিনে ডিজিটাল পশুর হাট উদ্বোধন করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন পবিত্র ঈদুল আযহায় ডিজিটাল পশুর হাট থেকে অনলাইনে কোরবানির পশু কেনার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। কোরবানির উদ্দেশ্যে একটি গরু কিনে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাবের উদ্যোগে আয়োজিত ‘ডিএনসিসি ডিজিটাল পশুর হাট’র উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধগতি থাকায় জনসমাগম পরিহার করতে জনসাধারণ যাতে হাটে না গিয়ে অনলাইনে কোরবানির পশু ক্রয় করে সেজন্য ইউনিয়ন পর্যায়েও ডিজিটাল প্লাটফর্মকে জনপ্রিয় করে তুলতে হবে।

তিনি বলেন, ই-কমার্স দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করায় মানুষের আস্থা অর্জন করেছে। আর করোনাভাইরাস মহামারীকালে ই-কমার্সের গুরুত্ব আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ই-ক্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ এগিয়ে আসায় দেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করা এবং ঘরবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর করোনাভাইরাস পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। জনসমাগম পরিহার করতে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। গত ঈদুল আযহায় পশুর হাট পরিচালনায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমরা এ ব্যাপারে সফলও হয়েছি। এ বছরও সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সমর্থ হবো।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com