শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি প্রেমিক

ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি প্রেমিক

নেত্রকোনা প্রতিনিধি
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি প্রেমিক আমিরুল। মোবাইলে ছবি-ভিডিও ধারণ করে দিনের পর দিন চলে ব্ল্যাকমেইল। শেষপর্যন্ত সেসব আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো সে।
ঘটনাটি নেত্রকোনার মদন উপজেলার। ধর্ষণ-ব্ল্যাকমেইল ও ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে আমিরুল মিয়াকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে জয়বাংলা এলাকা থেকে গ্রেফতারের পর ওইদিন বিকেলেই তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আমিরুল মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের গৌরিনগর গ্রামের আনজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল মিয়ার মামার বাড়ি মদন উপজেলার জয়পাশা গ্রামে। ২০১৮ সালে বেড়াতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। এরপর বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে আমিরুল। সেসব দৃশ্য নিজের মোবাইলে ধারণ করে। এরপর আপত্তিকর সেসব ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করে।

গত মাসে ফেসবুকে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয় আমিরুল। ওই ঘটনায় ২৫ জুন ধর্ষণের শিকার ছাত্রীর মা মদন থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে আমিরুলকে গ্রেফতার করে পুলিশ।

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ধর্ষণের শিকার কলেজছাত্রীর মায়ের করা মামলায় বখাটে আমিরুল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমিরুলের মোবাইল ও আপত্তিকর সেসব ছবি-ভিডিও উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com