শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুরে ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই

কমলাপুরে ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক:
যাত্রীদের বাড়তি চাপ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছাড়ছেন অর্ধকোটির বেশি মানুষ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পর্যালোচনা বলছে, গতকাল সোমবার পর্যন্ত লকডাউন শৈথিল্যের প্রথম পাঁচদিনে রাজধানী ছেড়েছে অর্ধকোটি মানুষ। এ ধারাবাহিকতায় আজও ১০-১৫ লাখ মানুষের ঢাকা ছাড়ার সম্ভাবনা। এতে বাস ও লঞ্চের মতো ট্রেনেও ঘরমুখী মানুষের উপচে পড়া ভীড়। যাত্রীদের চাপে তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে। ঈদে এভাবেই নাড়ির টানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি যাচ্ছে মানুষ।

আজ ঈদের আগের দিন বিকেলে শেষ সময়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনেই এমন চিত্র দেখা যাচ্ছে সারাদিন। সরেজমিনে দেখা গেছে, প্লাটফর্মে ভিড়, ট্রেনে গাদাগাদি করে উঠছেন যাত্রীরা। নারী-পুরুষ ও শিশুসহ বগির ভেতর নেই তিল ধারণের ঠাঁই। স্টেশনের প্রবেশপথে স্বাস্থ্যবিধি বজায় থাকলেও ট্রেনের কামরায় তার কোনো বালাই নেই। যাত্রীতে গাদাগাদি অবস্থা। প্লাটফর্মে ট্রেন আসার পর যাত্রীদের স্বাস্থ্যবিধি একেবারেই উধাও হয়ে যাচ্ছে। হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেনে উঠছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রাণঘাতী করোনাভাইরাসের তোয়াক্কা না করেই বাড়ি ফিরছেন তারা।

Bangladesh Pratidin
গাদাগাদি করে ট্রেনে ওঠা যাত্রীরা গণমাধ্যমকে জানান, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী টিকিট কেটে এসেছি। কিন্তু এখানে যে অবস্থা, টিকিট কেটেও বসার সিট তো দূরের কথা, দাঁড়ানোরই জায়গা নেই। ঈদে বাড়ি যেতে হবে তাই কিছু করার নেই এভাবেই যেতে হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার গণমাধ্যমকে জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করছি। ঈদযাত্রার শেষ মুহূর্তে ভিড় বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছি। কিন্তু অনেক যাত্রী টিকিট ছাড়াই ছাদে চেপে ভ্রমণ করছেন বলে অভিযোগ পেয়েছি।

উল্লেখ্য, লকডাউন শিথিলের প্রথম দিন ১৫ জুলাই থেকে পরের ছয়দিনে অর্ধকোটির বেশি মানুষ ঢাকা ছাড়লেও, তাদের ফিরতে হবে মাত্র একদিনের মধ্যে। কেননা, আগামী ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর লকডাউন চলবে সারা দেশে।

পরিবহন-সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদে ঘরমুখো মানুষকে কর্মস্থলে ফিরতে মাত্র একদিন সময় দেয়ার বিষয়টি কোনোভাবেই যৌক্তিক হয়নি। ঘরমুখো মানুষ ঢাকা ফেরার জন্য একদিনে সবাই একযোগে রওনা দিলে ভয়াবহ জনদুর্ভোগের পাশাপাশি কভিডের সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com