চট্টগ্রাম প্রতিনিধি:
আটক পরিমল চন্দ্র দেবনাথ
চট্টগ্রামে অভিযান চালিয়ে এক লাখ টাকার ফেনসিডিলসহ পরিমল চন্দ্র দেবনাথ নামে একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, দুপুরে নগরীর আকবরশাহ থানার লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পরিমল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুকচাইল এলাকার অমূল্য কুমার দেবনাথের ছেলে।
এএসপি বলেন, মোটরসাইকেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের খবরে লতিফপুর এলাকার সুমনের তেলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয়া হলে না থামিয়ে পালানোর চেষ্টা করেন আরোহী।
পরে ধাওয়া করে আটকের পর তার দেয়া তথ্যমতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক লাখ টাকা।
এএসপি আরো বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট সরবরাহ করে আসছিলেন বলে জিজ্ঞসাবাদে জানান পরিমল। মোটরসাইকেলটি হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply