শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রওশন এরশাদ আইসিইউতে

রওশন এরশাদ আইসিইউতে

নিজস্ব প্রতিনিধি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। গতকাল সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান গতকাল রাতে ইত্তেফাককে জানান, হাসপাতালে যাওয়ার পর দেখা যায় রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কম। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে দেখা যায়, যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০-এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। পৃথক বিবৃতিতে মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রওশন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি। ৭৮ বছর বয়সি রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের মাঝখানে কিছুদিন বিরোধীদলীয় উপনেতার দায়িত্বও পালন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com