শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে

যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে

বিনোদন ডেস্ক :

নির্বাচনী ইশতেহারে সততা ও ন্যায়পরায়ণ শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তামিলনাড়ুর ভোটারদের আস্থা কুড়িয়েছিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপথি বিজয়। সোমবার (৪ মে) প্রাথমিক ভোট গণনা শেষে একশোর বেশি আসনে এগিয়ে আছে তাঁর দল টিভিকে (TVK)। তবে বিজয়ের কাঁধে ঝুলছে আয়কর ফাঁকিসহ একগুচ্ছ মামলা।

বিজয়ের দলের মূল ভিত্তি স্বচ্ছ ও সৎ প্রশাসন। কিন্তু নির্বাচনের আগে নিজেই তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। হলফনামা সংশোধনের সময় বিজয় স্বীকার করেন যে তাঁর নামে দুটি মামলা চলমান রয়েছে, যা আগের হলফনামায় ছিল না। এর মধ্যে একটি মামলা চেন্নাইয়ের পেরাবল্লুর থানায় দায়ের করা হয়েছে। এই মামলায় নির্বাচনী প্রচারণার সময় জনজীবনে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কারুরে একটি নির্বাচনী জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভয়াবহ সেই দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী বুসি আনন্দ এবং নির্মল কুমারসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। বর্তমানে সিবিআই মামলার তদন্ত করছে।

এছাড়া গত বছর মাদুরাইয়ের একটি সম্মেলনে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিজয়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

আইনি লড়াই শুধু মাঠের রাজনীতিতেই সীমাবদ্ধ নেই; দীর্ঘদিনের আয়কর সংক্রান্ত বিবাদও এখনও বিজয়ের পিছু ছাড়েনি। ২০১৭ সালে তাঁর ওপর আয়কর বিভাগ দেড় কোটি রুপি জরিমানা করেছিল। এই ঘটনার সূত্রপাত হয় ২০১৫ সালে মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘পুলি’-র পারিশ্রমিক সংক্রান্ত একটি তথ্য গোপন করার অভিযোগ থেকে। ২০১৯ সালে আয়কর বিভাগ এক আদেশে জানায়, ওই সিনেমার জন্য নেওয়া মোট ১৫ কোটি রুপি পারিশ্রমিকের মধ্যে প্রায় ৫ কোটি রুপি নগদ গ্রহণ করেছিলেন, কিন্তু বিজয় তাঁর মূল আয়কর রিটার্নে তা প্রকাশ করেননি। এই অপ্রদর্শিত আয়ের ওপর ভিত্তি করেই তাঁকে দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছিল। সম্প্রতি আদালতে জরিমানা বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জরিমানা বহাল রাখেন এবং বিজয়ের আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে বর্তমানে আপিল চলমান রয়েছে।

বিজয়ের দল টিভিকে-এর পতাকার নকশা অন্য একটি নিবন্ধিত প্রতীকের সঙ্গে মিলে যায়—এমন অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টে একটি লিখিত পিটিশন বা অভিযোগ দাখিল করা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com