শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে নির্মাণাধীন ১০০০ শয্যা বিশিষ্ট চীন-মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল। শনিবার (৯ মে) প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তারা।সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের অবকাঠামো এবং নির্মাণ কাজের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই প্রতিনিধিদলটি এই পরিদর্শন করেন।
তারা প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণ সংশ্লিষ্ট কারিগরি দিকগুলো পর্যালোচনা করেন।পরিদর্শন শেষে চীনা প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তারা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দলের প্রতিনিধিরা জানান, উত্তরাঞ্চলের মানুষের জন্য এই বৃহৎ স্বাস্থ্যসেবা প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে নিতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এই হাসপাতালটি চালু হলে নীলফামারীসহ উত্তরের জেলাগুলোর কয়েক লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার পথ সুগম হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, চীন সরকারের সহযোগিতায় এই আন্তর্জাতিক মানের হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে হাসপাতালের ভবন নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজগুলো চলমান রয়েছে। চীনা প্রতিনিধিদলের এই সফরের ফলে প্রকল্পের কাজে আরও গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিদর্শনকালে নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com