শিরোনাম :
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী গাইবান্ধায় দুস্থ রোজাদারের পাশে হরিদাস চন্দ্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেই বিমানে গাদাগাদি করে ছিলেন আফগান গায়িকা আরিয়ানাও

সেই বিমানে গাদাগাদি করে ছিলেন আফগান গায়িকা আরিয়ানাও

নিজস্ব প্রতিবেদক;

তালেবানরা আফগানিস্তান দখলের পর মার্কিন যুক্তরাষ্ট্রের কার্গো বিমানে করে আত্মরক্ষার্থে পালিয়ে যান দেশটির ৬৪০ নাগরিক। আফগান পপ গায়িকা আরিয়ানা সাইদও ছিলেন সেই বিমানে।

 

নিজের দেশ আফগানিস্তানে খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াতেন আরিয়ানা। প্রকাশ্য মঞ্চ বা অনুষ্ঠানে গাইতেন। তিনি কাজ করতেন দেশটির দুটি টেলিভিশন চ্যানেলের জন্য। ছিলেন একটি গানের অনুষ্ঠানে বিচারক। আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চল তালেবানের দখলে চলে যাওয়ায় সেখানে আর বসবাস করার সাহস করেননি তিনি। রীতিমতো প্রাণ নিয়ে দেশ ছেড়েছেন।
মার্কিন সৈনিকদের বহন করা সেই সি–১৭ বিমানে লুকিয়ে উঠে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। সঙ্গে লিখেন, ‘এক সাক্ষাৎকারে বলেছিলাম, “হয়তো আমিই হব মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়া শেষ যোদ্ধা।” মজার ঘটনা, আজ সেটাই ঘটল আমার জীবনে।’

 

গত রবিবার আফগানিস্তানের কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর কয়েক রাত লুকিয়ে ছিলেন আরিয়ানা। বুধবার মার্কিন বিমানে কাবুল ছাড়েন তিনি। ২০১৮ সালে নিজের ম্যানেজার হাসিব সাইদকে বিয়ে করেন আরিয়ানা। দেশ ছাড়ার সময় তিনিই আরিয়ানার সঙ্গে ছিলেন। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে আপাতত তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com