শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনারগাঁয়ে ইফতারের আগে ১৮ ঘর পুড়ে ছাই

সোনারগাঁয়ে ইফতারের আগে ১৮ ঘর পুড়ে ছাই

সোনারগাঁয় প্রতিনিধি,

পবিত্র রমজানের প্রথম দিনে ইফতারের প্রস্তুতির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বপ্ন ও আসবাবপত্রসহ সব সম্বল ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আছরের নামাজের কিছুক্ষণ পর ইসলামপুর এলাকার জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শিল্প এলাকা হওয়ায় নুরুল আলমের বাড়ির ১০টি কক্ষেই ১০টি পরিবার ভাড়া থাকত। আগুনের তীব্রতায় তারা জীবন নিয়ে বের হতে পারলেও প্রয়োজনীয় কাগজপত্র বা মালামালের কিছুই রক্ষা করতে পারেননি।

 

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার কর্মীরা। ততক্ষণে তিনটি বাড়ির মোট ১৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. জাহেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ১৮টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে ১৮টি পরিবার। প্রথম রমজানের আনন্দ বিষাদে পরিণত হওয়ায় পরিবারগুলোর মধ্যে চলছে শোকের মাতম। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com