শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি,

সাদুল্লাপুর উপজেলায় ছাদেক আলী (৫৬) নামে এক ব্যক্তির গাছ জোরপূর্বক কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় খাইরুল ইসলাম খুশির (৪০) বিরুদ্ধে এই অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে গাছ কাটার এই ঘটনা ঘটে। এ নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

 

ভুক্তভোগী ছাদেক আলী ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এবং অভিযুক্ত খাইরুল ইসলাম খুশি একই গ্রামের মৃত খয়বর হোসেনের ছেলে।

গাইবান্ধার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার এজাহারে ছাদেক আলী উল্লেখ করেন সদরপাড়া মৌজার ৮৩২ দাগের ৩৮ শতক জমির মধ্যে দক্ষিণ পাশের সাড়ে ৩৫ শতক জমি তিনি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। সেখানে তার রোপণ করা আম-কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এরই একপর্যায়ে গত ২ মে সকালে খাইরুল ইসলাম খুশি বহিরাগত একদল লোক নিয়ে ওই জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালান এবং বেশ কিছু গাছ কেটে সাবাড় করেন।

এ সময় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করে।

ভুক্তভোগী ছাদেক আলী জানান, ‘খাইরুল ইসলাম খুশি ও তার দলবল ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার রোপণ করা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে আদালতে মামলা করায় বিবাদীরা এখন আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 

অভিযোগের বিষয়ে খাইরুল ইসলাম খুশি বলেন, ‘পৈতৃক সূত্রে ওই জমির মালিক আমি। তাই সেখানে গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা করছি।’

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইয়াকুব আলী জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ইতোমধ্যে বাদী ছাদেক আলীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। বিষয়টি বর্তমানে আইনি পর্যবেক্ষণে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com