শিরোনাম :
চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান?

মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান?

ক্রীড়া প্রতিবেদক

সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে বাংলাদেশ এবার নামছে টেস্ট পরীক্ষায়। শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

টেস্টের আগে পরিসংখ্যানে কোন দল এগিয়ে? সামগ্রিক পরিসংখ্যান হিসেব করলে পাকিস্তান স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী।
এখন পর্যন্ত দুই দল ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতেই, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় দুই টেস্টে।

তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর। জয় পাওয়া ওই দুই টেস্টই সবশেষ পরিসংখ্যান। অর্থাৎ সাম্প্রতিক ফর্মের বিচারে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ।

২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে ওই দুই টেস্ট জিতে এসেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের ঘরে হোয়াইটওয়াশ করার কীর্তিও সেটি।

দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় ৬ উইকেটে।

ওই দুই টেস্টের পর এবারই প্রথমবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com