শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড 

কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড 

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে ৪টি মামলা।  এতে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটিস্থ যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন। পরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনস্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে একইদুন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  এটিএম কামরুল ইসলাম উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকারকে দুই লাখ টাকা এবং রাথুরা গ্রামের আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেনকে পঞ্চাশ হাজার টাকা মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com