শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

 

শাহীন সরকার পূবাইল (

স্থানীয় সমাজবাসী ও মুসল্লিদের উদ্যোগে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ওসমান গনির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের মাঝুখান বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসমান গনি মসজিদের দানের টাকা ব্যবহারে ব্যাপক অনিয়ম করেছেন।

 

এছাড়াও সমিতির অর্থ আত্মসাৎ এবং অবৈধ গ্যাস লাইন দেওয়ার নামে বেনামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়।

 

বক্তারা আরও দাবি করেন, মসজিদের দানকৃত অর্থ দিয়ে নিজের নামে জমি ক্রয় করা হয় এবং পরে তা মসজিদের নামে ওয়াকফ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মসজিদের জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে নিজ বাসায় সংরক্ষণ করার অভিযোগও তোলেন তারা।

 

মানববন্ধনে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি হেলাল উদ্দিন বলেন,মসজিদের অর্থ ও সম্পদ নিয়ে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন,মসজিদের দান ও সমাজের আমানতের অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর।আমাদের মসজিদের খতিব ও ইমাম ১৭ বছর এখানে চাকরি করে তাকে হঠাৎ ২ দিন সময় দিয়ে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে এছাড়াও নানা হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাদী বলেন,মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা যায় না। সমাজের শান্তি ও মসজিদের স্বার্থে দ্রুত সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী সমাজবাসী ও মুসল্লিগণ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ ঘটনায় বায়তুল মামুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com