শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি

আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি

 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে খাল পুনঃখনন
কাজের উদ্বোধন করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও বিএনপি
কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার
মুহাম্মদ নওশাদ জমির। শুক্রবার (৮ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী বাকডোকরা
এলাকায় ফলক উম্মোচনসহ কোদাল দিয়ে মাটি কেটে.খাল খনন কর্মসূচির
উদ্বোধন করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ
জমির । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে -এমপি বলেন, বর্তমান
সরকার তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।
ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন
উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশে নদী,নালা, খাল ও
জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু
হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার
উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষনে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই
বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান,
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায়
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই খালটি পুনঃখনন করা হচ্ছে।
খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং
সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, আটোয়ারী থানার
ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম
বজলুর রহমান(জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা

বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), জেলা
বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি সহ
জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ,আলোয়াখোয়া ইউপি
চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), এলাকার সুধিজন সহ প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com