শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে

জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোনের শিক্ষাশিবিরে নূরুল ইসলাম বুলবুল
জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোনের শিক্ষাশিবিরে নূরুল ইসলাম বুলবুল |নয়া দিগন্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, ‘জনগণ সংস্কার চায়, জনগণ পরিবর্তন চায় কিন্তু সরকার সংস্কার ও পরিবর্তন না করে পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে।’ শুক্রবার (৮ মে) দুপুরে জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোনের ‘নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছে। যারা নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়ে ক্ষমতায় বসে গণভোটের জনরায়কে মেনে নিচ্ছে না তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না।’

‘সরকার যদি জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে’ তবে কেন সরকার দলীয় সংসদ সদস্যরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জনগণের মতামতের ভিত্তিতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেই সরকার গণভোটের রায় মেনে নিচ্ছে না।’

এ সময় তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। পরিস্থিতি যতই কঠিক হোক ময়দান ত্যাগ করা যাবে না। অতীতের মতোই জনগণের দাবি আদায়ে রাজপথের ভূমিকা অব্যাহত রাখতে হবে।’

এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সমাজের পরিবর্তনের জন্য নিজেদের পরিবর্তন করতে হবে। নিজের পরিবর্তন ব্যতিত সমাজের পরিবর্তন সম্ভব নয়। যাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, যাদের কথা এবং কাজের মিল নেই তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা ক্ষমতায় বসা মাত্রই সর্বস্তরে দলীয়করণ শুরু করে দিয়েছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান দখল দেয়া শুরু করেছে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসলে কারো জন্যই মঙ্গল হবে না।’

সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকারকে সব ধরনের সহযোগিতা জামায়াতে ইসলামী করতে প্রস্তুত রয়েছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের আরো বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির মো: নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সারোয়ার হোসেন প্রমুখ।

এ সময় মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com