শিরোনাম :
কমছে শুল্ক-কর, বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ছাড় চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় পানীয় তৈরির ৫ হাজার ভাং গাছ উদ্ধার কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেহরক্ষীর রহস্যমৃত্যু, শুভেন্দুকে তলব করল সিআইডি

দেহরক্ষীর রহস্যমৃত্যু, শুভেন্দুকে তলব করল সিআইডি

যুগ-যুগান্তর ডেস্ক

প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৫ সিআইডি কর্মকর্তার একটি টিম।

জানা গেছে, সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। তাদের বয়ানের ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৩ পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করেছেন তদন্তকারীরা।

তবে একটি সূত্রের দাবি, সম্ভবত সিআইডির তলবে হাজিরা দেবেন না শুভেন্দু। পূর্বনির্ধারিত একটি বৈঠকের কারণে তিনি দিল্লিতে থাকবেন। শুভেন্দুর হয়ে তার আইনজীবী সিআইডিকে চিঠি পাঠিয়ে জবাব দিতে পারেন।
উল্লেখ্য, ২০১৮ সালে মাথায় গুলি লেগে আহত হন শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ওই ঘটনায় সম্প্রতি শুভব্রতের স্ত্রী সুপর্ণা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। অধিকারী-নিবাস শান্তিকুঞ্জ লাগোয়া বাড়িতে থাকতেন শুভব্রত। সেখানে গিয়েও তদন্ত করেছেন গোয়েন্দারা।

ঘটনা ও অভিযোগের সময়কালের ফারাক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতি রয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘এফআইআরের ভিত্তিতে তৈরি হয়েছিল চূড়ান্ত চার্জশিট। এত পরে কেন এফআইআর করা হল? কারণ রাজনৈতিক। ওই পরিবারের সদস্য তৃণমূলের বিধায়ক।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com