শিরোনাম :
কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিকা না পেয়ে ঢাকা মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ

টিকা না পেয়ে ঢাকা মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকা কেন্দ্রের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

বিক্ষুব্ধ প্রবাসীদের অভিযোগ, আজ শুক্রবার ঢামেক কেন্দ্রে টিকা গ্রহণের তারিখ ছিল তাঁদের। টিকা প্রত্যাশীদের অনেকেই রাজধানীর বাইরে এমনকি দূরের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসেন তাঁরা। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় ওঠেন। সেখান থেকে ভোরে টিকা কেন্দ্রে আসেন। কিন্তু ঢামেকের টিকা কেন্দ্রে কর্মরতরা জানান আজ টিকা দেওয়া হবে না। এরপর কবে যে টিকা দেওয়া হবে তাও নির্দিষ্ট করে বলতে পারেন না। এখন টিকা নিতে না পারলে আবার নতুন করে গ্রাম থেকে আসতে হবে তাঁদেরকে। এ কারণে টিকার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষুব্ধ প্রবাসীরা জানান, টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাঁদেরকে হাসপাতাল সীমানার বাইরে বের করে দেন। এর পর তাঁরা পাশের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তাঁরা টিকার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা তাঁদেরকে তিন দিনের মধ্যে টিকার ব্যবস্থা করে দেবেন আশ্বস্ত করলে তাঁরা যার যার বাসায় ফিরে যান।

টিকা প্রত্যাশী প্রবাসীরা জানান, তাঁদের অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁরা সবাই এজেন্সিতে টাকা দিয়ে রেখেছেন। কর্তৃপক্ষ তাদেরকে কোনো আশ্বস্তও করতে পারছে না কবে টিকা পেতে পারবেন। তাঁদের দাবি, যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় প্রবাসীদের।

ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজ প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য টিকা দেইনি। আজ যাঁরা এসেছেন তাঁদের আগের তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তাঁরা বিভিন্ন কারণে আসতে পারেননি, এখন তাঁরা এসে টিকা নিতে চাচ্ছেন।

নাজমুল হক আরো বলেন, আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মার আছে, তাঁদেরকে সিনোফার্মার টিকা নিতে অফার করেছি। বলেছি, আমাদের এখানে সিনোফার্মা চলছে, আপনারা এটা নিতে পারেন। কিছু প্রবাসী যাঁদের সিনোফার্মা নিলে চলে, যেমন থাইল্যান্ড, ওমান প্রবাসী, তাঁরা সিনোফার্মা নিচ্ছে। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাঁদেরকে আমরা বলেছি আপনারা খবর রাখেন, যখন সরকার এগুলো চালু করবে তখন আপনারা আসবেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাঁদেরকে বুঝিয়ে টিকা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com