শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী

পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী

পিরোজপুর জেলা প্রতিনিধি,

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক দিনমজুর দম্পতির ঘরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যাসন্তান জন্ম নিয়েছে। একই সঙ্গে আনন্দ ও দুশ্চিন্তার এই মুহূর্তে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি মো. জসিম বাহাদুর নবদম্পতি শরিফুল ইসলাম উজ্জ্বল ও নুসরাত জাহানের বাসায় গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় নবজাতকদের সুস্বাস্থ্য কামনা করে তাদের পরিবারের হাতে নগদ অর্থ ও নতুন পোশাক তুলে দেওয়া হয়।

 

নবজাতকদের পিতা শরিফুল ইসলাম উজ্জ্বল জানান, তিনি পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি। বিয়ের পর প্রথমবার একসঙ্গে তিন কন্যাসন্তান পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হলেও সন্তানদের লালন-পালনের ব্যয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তা তাদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মা নুসরাত জাহান বলেন, ‘একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় দায়িত্ব যেমন বেড়েছে, আনন্দও তেমনি অনেক। কঠিন সময়ে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

স্থানীয়রা জানান, আর্থিকভাবে অস্বচ্ছল এই পরিবারের জন্য এমন সহায়তা বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। এটি মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com