শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ):

জামালগঞ্জে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত বীজ ও সার বিতরণের উদ্বোধন-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ওসি বন্দে আলী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, বিএনপি নেতা নূরে আলম ফরায়েজী, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী এবং সম্পাদক তাহের আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই কৃষকরা হাওর, খাল-বিল ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

বক্তব্য শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com