শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে কারণে নিখোঁজ হয়েছিলেন ৩ কলেজছাত্রী

যে কারণে নিখোঁজ হয়েছিলেন ৩ কলেজছাত্রী

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজছাত্রীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজছাত্রীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর প্রথমে তারা কুমিল্লায় যান, পরে কক্সবাজার সি সাইন হোটেলে ওঠেন। ফেরার পথে আব্দুল্লাহপুর থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মেহজাবিন নামের এক নারী তাদের প্ররোচিত করেছে বলে দাবি উদ্ধার শিক্ষার্থীদের। তাদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

তাদের জিজ্ঞাসাবাদের বরাতে মো. মোজাম্মেল হক জানান, কড়া বিধিনিষেধে পরিবারের প্রতি বিরক্তি। করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা ঘরে আবদ্ধ ছিল। তখন তারা বিদেশি সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়েন। বিশেষ করে জাপানি সংস্কৃতির প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়েন। এরই মধ্যে রাজধানীর দিয়াবাড়ীতে ঘুরতে গিয়ে হাফসা চৌধুরী নামে এক নারীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তিন বান্ধবী হাফসার সঙ্গে পরিকল্পনা করে কক্সবাজার থেকে নৌপথে জাপান যাওয়ার পরিকল্পনা করেন। উচ্চাভিলাষী জীবনযাপনের স্বপ্ন- এসব চিন্তা থেকেই ঘরছাড়ার সিদ্ধান্ত নেন রাজধানীর পল্লবীর তিন কলেজছাত্রী। তবে দেশ ছাড়ার আগেই তাদের উদ্ধার করে র‍্যাব।
পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর তারা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও নিজেদের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যান। কেউ যাতে সন্দেহ না করে, সেজন্য কলেজ ড্রেস ও ব্যাগ নিয়ে বের হন ওই ছাত্রীরা। ওই তিন ছাত্রী হলেন স্নেহা আক্তার (১৬), কাজী দিলখুশ জান্নাত নিশা (১৫) ও কানিজ ফাতেমা (১৬)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com