বিশেষ প্রতিবেদকঃ বাংলার অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে ১২ অক্টোবর ২০২১ইং বিকাল ০৪.০০ ঘটিকায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউ, ২য় তলা, ঢাকায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, পাকিস্তান নামক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ এই বাংলার মানুষ প্রতিনিয়ত শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আসছিল। পাকিস্তানী শাসকগোষ্ঠীর দীর্ঘ ২৫ বছরের শৃংখল থেকে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। জাতীয় শ্রমিক লীগ অসংখ্য আন্দোলন, সংগ্রামের মাধ্যমে বাংলার শ্রমজীবী মানুষের জীবন-মানের উন্নয়নের লক্ষে জাতীয় শিল্প ও প্রতিষ্ঠান রক্ষা, গতিশীল উৎপাদন, সেবামুখী কর্মযজ্ঞের মাধ্যমে সাফল্যগাঁথা ৫২ বছর অতিক্রম করেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন দূর্নীতিমুক্ত, শোষণহীন, সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছেন। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তকারী বসে নাই। দেশের ধ্বংসাত্মক কর্মকান্ড করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে ব্যাহত করতে চায়। জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব বি.এম. জাফর, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এবিএম সফিউল আলম বুলু। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এমএ করিম খান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মিয়া, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মোঃ ইরফান করিম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ সাইদুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজা, সদস্য আবুল হোসেন সরদার সহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply