শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তরুণদেরকেই রিহ্যাব লিড দিতে হবে: রিহ্যাবের নব-নির্বাচিত সভাপতি

তরুণদেরকেই রিহ্যাব লিড দিতে হবে: রিহ্যাবের নব-নির্বাচিত সভাপতি

নিজস্ব প্রতিবেদক:
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নব-নির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন, নতুন প্রজন্ম আমাদের ব্যবসায় চলে এসেছে। তরুণদেরকেই রিহ্যাবের দেখাশোনা করতে হবে। তরুণদেরকেই রিহ্যাব লিড দিতে হবে।

গতকাল বুধবার রাজধানী ঢাকার সোনারগাঁও রোডে ন্যাশনাল প্লাজায় রিহ্যাবের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তরুণ নেতৃত্বকে নিয়ে আসার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিহ্যাবের নব-নির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রিহ্যাব সভাপতির নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দেশের রিয়েল এস্টেট সেক্টরে গুণগত পরিবর্তন নিয়ে আসবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের আবাসন সৃষ্টিতে সহযোগিতা করে এই কমিটির তরুণরা ভবিষ্যতে রিহ্যাবের নেতৃত্ব দেবে।

করোনাভাইরাস মহামারি সঙ্কট উত্তরণ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি বলেন, সঙ্কট কিন্তু থাকবে। এটাকে উপেক্ষা করা যাবে না। বাঙালি জাতি অত্যন্ত সাহসী জাতি। সঙ্কটকে সামনে রেখেই আমাদের সংগ্রাম করতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রস্তুত আছি সেই কারণে। আমার বিশ্বাস, যেভাবে জীবনের ঝুঁকি নিযে কাজ করে যাচ্ছে শ্রমিক ভাই ও বোনেরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সঙ্কট আমরা মোকাবেলা করতে পারবো।

সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার রেজিস্ট্রেশন ব্যয় কমিয়েছে, সিঙ্গেল ডিজিট ব্যাংক লোনের সুবিধা দিয়েছে, মার্কেট ভালো হয়েছে। মানুষের চাহিদা বেড়েছে।

মানুষের সাধ্যের ভিতরেই তাদের স্বপ্নের আবাসন যাতে তাদের হাতে তুলে দিতে পারি। আন্তর্জাতিক বাজারে রড, সিমেন্ট পণ্যের দাম বাড়ায় তা করা সম্ভব হয়ে উঠছে না। তিনি বলেন, আমদের দেশের মানুষের চাহিদা কিন্তু ছোট ফ্ল্যাট না। তবুও আমাদের চেষ্টা থাকবে যাতে মানুষ তাদের স্বপ্নের আবাসন পাক।

এছাড়া রিহ্যাবের সদস্য হওয়ার ক্ষেত্রে আইনে কিছুটা শীথিলতা আনা হয়েছে বলে জানান। তিনি বলেন, সেক্ষেত্রে আমরা এখন অস্থায়ী সদস্য পদ দিচ্ছি।

রূপায়ণ গ্রুপের গেটেড কমিউনিটির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটা এখন সময়ের দাবি। ঢাকা শহরের বাইরে আমরা যত যেতে পারবো তত ভালো হবে। যার ফলে স্বল্প মূল্যে আমরা ভালো ফ্ল্যাট ক্রেতাদের দিতে পারবো।

পরিচালক পরিষদের সভা শেষে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে রিহ্যাবের নব-নির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রিহ্যাবের নব-নির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।

প্রসঙ্গত, মঙ্গলবার রিহ্যাব এর পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ নির্বাচন শেষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি নির্বাচিত হন শামসুল আলামিন রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল)। এছাড়াও ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত ৩ জন পরিচালক সর্বমোট ২৯ জন পরিচালক নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com